• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বরুড়ার শাকপুরে মাদকের টাকার জন্য ধর্ষকদের হাতে স্ত্রীকে বন্ধক দিলো পাষন্ড স্বামী

Riaz Uddin Rana / ১৩৫ Time View
Update : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ
গত বুধবার (১৭ এপ্রিল) জেলার বরুড়ার শাকপুর এলাকায় মাদক সেবী স্বামীর হাতে এই ঘটনার শিকার হন এক ভুক্তভোগী অসহায় স্ত্রী । অতঃপর গতকাল শুক্রবার ১৯ শে এপ্রিল ভুক্তভোগী নারী বরুড়া থানায় এসে অভিযোগ জানালে ৩ ধর্ষককে আটক করে বরুড়া থানা পুলিশ। ধর্ষকরা হলেন, যথাক্রমে বরুড়া উপজেলার শাকপুর এলাকার মাদক কারবারি নূরু, মনির এবং মহিন।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় , শাকপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসেবী । গত বুধবার মাদক সেবনের টাকা না থাকায় একই এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মাহিনের কাছে মাত্র ৫ হাজার টাকায় বন্ধক রেখে মাদকের টাকা জোগাড় করেন স্বামী আবুল খায়ের। পরে বন্ধক নিয়ে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নূরু, মনির ও মাহিন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী তার বাবার বাড়ি এলাকা মুরাদনগর চলে যান। পরে শুক্রবার ভুক্তভোগী নারী তার পরিবারের লোকজন নিয়ে বরুড়া থানায় এসে অভিযোগ জানালে পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর