• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন রিক

Riaz Uddin Rana / ১২৪ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ছবি- নিউজ অল বাংলাদেশ

রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটায় কুমিল্লা জোনের বরুড়া এরিয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বরুড়া শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বরুড়া শাখার অধীনে বিভিন্ন অঞ্চলের মানুষ এই ত্রাণ সহায়তা পায়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ নূরে আলম, বরুড়া শাখার শাখা ব্যবস্থাপক অমর কুমার মন্ডল, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন। কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ নূরে আলম বলেন, রিক একটি মানবিক সংস্থা। রিক মানব সেবায় সবসময় মানুষের পাশে থাকে। মানবতার সেবায় সবসময় সক্রিয় রিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। রিক কেন্দ্রীয় শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি দুর্গম গ্রামগুলোতে শুকনো খাবার, চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, খাবার সরবরাহ করার পর কুমিল্লা এরিয়ার বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি লবণ, ১০০ গ্রাম মরিচ ও ১০০ গ্রাম হলুদ, ১টি সাবান, ১টি গ্যাস লাইট, ৬ প্যাকেট ওআরএস, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, এমডিস ও নাপা ট্যাবলেট এবং ফিটকিরি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ নিতে আসা সকলেই রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মঙ্গল কামনা করেছেন। বরুড়ায় প্রায় ৫০০ টি পরিবারকে রিক ত্রাণ সহায়তা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর