• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই

News Room / ২৪ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
নিহত রবিউল

নিজস্ব প্রতিনিধি:
বরুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে একজনের মৃত্যু আহত ২ জন।
বরুড়ায় গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর পুরতন পাগলা বাজার মোঃ শফিকুল ইসলাম এর চায়ের দোকানে অতর্কিত বাবে হামলায় দাড়ালো অস্ত্র দ্বারা ঘটনারস্থলে গলা কেটে একজনের মৃত্যু ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মির্জানগর গ্রামের শফিকুল ইসলাম এর চায়ের দোকানে চা পানরত অবস্থায় হটাৎ পরিকল্পিত ভাবে বিএনপি নেতা নুর নবী ও মোঃ মহিন উদ্দিন সঙ্গবদ্ধ হয়ে রবিউল হোসেন (৪৫) কে মাটিতে শোয়াইয়া গলায় আঘাত করতে থাকে এ সময় উপস্থিত জাকির হোসেন ও কবির হোসেন আক্রমণকারীদের বাধা দিলে তাদেরকেও মারাত্মক ভাবে আহত করে।  এসময় ঘটনারস্থল থেকে মোঃ রবিউল হোসেন (৪০) কে গলাকাটা অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত কবির হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত আছেন। আহত জাকির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থান করছেন। স্থানীয়দের মুখে জানা যায় একই গ্রামের শাহ আলম এর ছেলে মোঃ মহিন উদ্দিন ও নুর নবী তাদের সাথে নিহত রবিউল হোসেন এর দলীয় কোন্দল ও জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।নিহত রবিউল হোসেন এর স্ত্রী শাহিনুর আক্তার বলেন আমার স্বামী একজন সহজ সরল লোক ছিল পেশাগত ভাবে বিএনপির রাজনীতির সাথে জরিত ছিল তার দলীয় অবস্থান ভালো দেখে বিভিন্ন সময় তাকে প্রস্তাব দিয়ে আসছে একত্রিত হয়ে রাজনীতি করার জন্য। এ প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারা করা হয়। নিহত রবিউল এর স্ত্রী সহ দুই কন্যা সন্তান ও এক ছেলে আছে। তিনি বলেন আমার স্বামীর হত্যার বিচার চাই।

এ ঘটনার সংবাদ পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর বরুড়ায় দায়িত্ব পালনরত একটি টিম ঘটনারস্থল পরিদর্শন করেন।

এ ব্যপারে জানতে চাইলে বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম বলেন, উক্ত ঘটনার বিষয়টি তদন্তাধীন আছে, আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ পোস্টমটামের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর