• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী

News Room / ৫৫ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রিয়াজ উদ্দিন রানাঃ
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই ¯েøাগানটিকে সামনে রেখে বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বরুড়া শহিদ স্মৃতি সরকারি কলেজের মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাসরিন সুলতানা তনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা: নূরেন তাসকিন তুলি, যুব উন্নয়ন অফিসার মো: বোরহান উদ্দিন ভূঁইয়া প্রমূখ। পরে অতিথিরা ওই মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় বসানো ৩২ টি স্টল পরিদর্শন করেন। এসব স্টলে উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারী, উদ্যোক্তরা, সৌখিন পাখি, হাঁস-মুরগী, ছাগল (তোতাবাড়ি), ছাগল হরিয়ানা, গাড়ল/ ভেড়া, ছাগল বø্যাক বেঙ্গল, ষাড় (শাহীওয়ালা), ষাড়(নেপালী), পশুখাদ্য, ইনকিউবিটর মুরগী, দুগ্ধজাত পণ্য, প্রযুক্তি যন্ত্রপাতি, পুষ্টি কর্ণার, উন্নত জাতের ঘাস প্রদর্শনী করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর