• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় আগুনে পুড়ে ৫ দোকান ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি বরুড়ায় উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল

বরুড়ায় আগুনে পুড়ে ৫ দোকান ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

News Room / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রিয়াজ উদ্দিন রানা:
কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে মালামালসহ পাঁচ দোকান ছাই হয়ে গেছে। এত প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ভুক্ত ভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন।  বুধবার গভীর রাতে উপজেলার ঝলম বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা গেছে,  বুধবার রাত প্রায় তিনটার দিকে ঝলম বাজারের মো. সোহাগ হোসেনের মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। টের পেয়ে বাজারের পাহাড়াদারেরা চিৎকার দিলে আশপাশের লোকজনেরা দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভয়ে কেউ কাছে এগুতে পারেননি। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনার স্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে এর আগেই মালামালসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে তিনটি মুদি দোকান এবং দুটি মুরগির দোকান রয়েছে। এসময় এসব দোকানে রক্ষিত চাউল, ডাল, মসলা, তৈল, সাবান, মুরগি, টাকা-পয়সাসহ কোন মালামালই রক্ষা করা যায়নি। সবই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মো. রফিক মিয়া নামে এক ব্যবসায়ীর দোকানে রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহাগ, মো. আতিকসহ অনেকে জানান, ঈদ উপলক্ষে দার-দেনা করে চাউল, ডাল, মসলা, তৈল, চিনি, সেমাই, সাবানসহ নিত্য প্রয়োজনীয় মুদি মালামাল দোকানে উঠিয়ে ছিলেন তারা। এ ভয়াবহ আগুনে দোকানসহ এসব মুদি মালামাল সবই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা প্রায় এক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এহেনবস্থায় সর্বশান্ত পড়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর