• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বন্ধুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা

Riaz Uddin Rana / ৫৯ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

পার্বত্য জেলার বান্দরবানে বন্ধুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করা রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিবুল ইসলাম (১৫) বান্দরবান সদর উপজেলার উত্তর গোলিয়াখোলা এলাকার অলি আহম্মদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ রিমন (১৮) একই এলাকার আহম্মদ সফার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুন (শুক্রবার) জুমার নামাজ শেষ করে রাকিবুলকে তার বন্ধু মো. রিমন পেয়ারা খাওয়ানোর কথা বলে দুপুর দুইটার দিকে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। তার কিছু সময় পর কান-গলায় দায়ের কোপে যখম ও রক্তাক্ত অবস্থায় পাহাড় থেকে দৌড়ে রাস্তায় এসে জ্ঞান হারিয়ে ফেলে রাকিব।

স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে চট্টগ্রামের কেরানীহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রথমে আইসিইউ ও লাইফ সাপোর্টে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত রাকিবুল ইসলামের চাচা সৈয়দ নূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে হত্যা চেষ্টা মামলা করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলামের মৃত্যুর কারণে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার জন্য আদালতে আবেদন করা হবে।

এছাড়া অভিযোগের পরেই অভিযুক্ত রিমনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর