মহাসিনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন। ঢাকা১৮ আসনের বিভিন্ন এলাকায়। আজ ঢাকা-১৮ আসনের খিলখিলেত থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢা কা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ। স্থান: কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা-১৮ আসনের প্রতিটি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের উপহার ও ঈদ উপহার বিতরন করে যাচ্ছেন।