• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় বিএনপিনেতা আলালসহ ৫জনের জামিন মঞ্জুর

Dev Farhad / ৫৮৬৬ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় বিএনপিনেতা আলালসহ ৫জনের জামিন মঞ্জুর
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫বিএনপির নেতা জামিন মঞ্জুর করেছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (১০জুলাই) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে ওই ৫জন বিএনপিনেতা হাজির হয়ে জামিন আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ এহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
বিএনপিনেতাদের আইনজীবী ফজলুল হক জানান, গত ২ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। ওই আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এহ্সানুল হক আগামী ১০ তারিখে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন। আজ সোমবার বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এহ্সানুল হক আগামী ২৩ জুলাই পর্যন্ত ৫জন বিএনপিনেতাদের অন্তবর্তীকালীন অস্থায়ী জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে ৬সপ্তাহের জামিন নেন আসামীরা।
আদালত প্রাঙ্গণে জামিন পাওয়া বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, পরিকল্পিত মিথ্যা এবং ভূয়া মামলায় চারিদিকে যে জাল বিছিয়েছে এই সরকার সে জালের অংশ হিসেবে আজকে আমরা আদালতকে সম্মান প্রদর্শন করে হাজির হয়েছি। আদালত আমাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, আগামী দিনের যে আন্দোলন এই মামলাবাজ, হামলাবাজ গুম করার সরকারকে হঠানোর জন্য যে আন্দোলনের কর্মসূচি আসবে নেতাকর্মীদের হাজারো মামলা, অত্যাচার উপেক্ষা করে সেই কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। এসময় তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপিমনা আইনীজীবীদের আইনি সহায়তা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও জামালপুরে এক জনসভায় ভীতিকর বক্তব্য প্রদান করায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমসহ বিএনপি-জামাতের ৭ নেতার নামে গত ২৩ মে  মামলা দায়ের করে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর