• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নরসিংদীর মাধবদীতে শুটারগানসহ ডিবির হাতে গ্রেপ্তার দুই

Riaz Uddin Rana / ৬৪ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

মোঃ তালাত মাহামুদঃ

নরসিংদীর মাধবদী থেকে ১৭ ইঞ্চি লম্বা একটি ওয়ান শুটারগান ও লোহার বাট, ৯ রাউন্ড কার্তুজসহ দুই তরুণকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা শুটারগানটি মাধবদীতে বিক্রির জন্য এনেছিল বলে জানান নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার।

তিনি বলেন, শনিবার রাতে দুই তরুণ নরসিংদীর পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুটারগানটি নিয়ে আসে মাধবদীতে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী পৌর শহরের আনন্দী চৌরাস্তা মোড়ে অবস্থিত লতিফ ভূঁইয়া মার্কেটের দোকানি দিলিপ মিষ্টান্ন ভান্ডারের ভেতর থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশের দল।

গ্রেফতারকৃতরা হলেন মাধবদী থানার নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. আইনাল হক ও একই গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে মো. রমজান আলী।

ওসি খোকন চন্দ্র সরকার বলেন, তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। তবে এ ঘটনায় মামলা দায়ের করে রোববার বিজ্ঞ আদালত আসামিদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর