• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

“দেশে কোরবানির জন্য বিদেশ থেকে পশু আসবে না”

Dev Farhad / ১৩২৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

কোরবানির পশু পরিবহনে রাস্তায় কোনো চাঁদাবাজি হবে না উল্লেখ করে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘যে অঞ্চলে সুযোগ আছে সেখান থেকে ট্রেনে পশু পরিবহন করা হবে।

এছাড়া খামারিদের খামারে পশু বিক্রয় হলে সেখান থেকে ইজারাদার টোল আদায় করতে পারবে ন। এছাড়া কোরবানির জন্য কোনো অবস্থাতেই বিদেশ থেকে গবাদি পশু আনার অনুমতি দেওয়া হবে না।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক অনলাইন সভায় তিনি এসব কথা বলেন।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, করোনার কারণে এ বছর আসন্ন ঈদুল আজহায় গবাদি পশু বিপণনে আমরা অনলাইন বাজারের ওপর দিচ্ছি। তবে পশুর হাটে স্বাস্থ্যসম্মত উপায়ে পর্যাপ্ত গবাদি পশু সরবরাহ ও বিপণনের ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সচেতন থাকতে হবে, নিজের দায়িত্ববোধ ও নৈতিকতা দিয়ে কাজ করতে হবে।’

গবাদি পশু বিপণন ও পরিবহন সমস্যা সমাধানে প্রাণিসম্পদ অধিদপ্তরে হটলাইন স্থাপন করা হবে। মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা সার্বক্ষণিক হটলানে সম্পৃক্ত হবেন। গবাদি পশুর বাজারগুলোতে প্রায় ১ হাজার ২০০ মেডিক্যাল টিম কাজ করবে যাতে রুগ্ণ গবাদি পশু বাজারে আসতে না পারে। একই সঙ্গে মনিটরিং টিম গঠন করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি গবাদি পশু কোরবানির জন্য মজুত রয়েছে। যার মধ্যে গরু-মহিষের সংখ্যা ৪৫ লাখ ৩৮ হাজার এবং ছাগল-ভেড়ার সংখ্যা ৭৩ লাখ ৫৫ হাজার ও অন্যান্য ৪ হাজার ৫০০টি। যা চাহিদার চেয়ে বেশি।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিজিবি ও খামারিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনলাইনে সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর