• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডিজিটাল পদ্ধতিতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে হাজিরা দিলেন এড. তাপস

Riaz Uddin Rana / ৬১ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ৩০ এপ্রিল বুধবার সকাল থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিচ্ছেন কুমিল্লার আইনজীবীরা। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান।জানা যায়- প্রেসিডেন্ট ইসমাইল নিয়মিত কল্যাণ তহবিলের টাকা বন্টনে এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর নিমিত্তে কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনজীবী সমিতি ভবনে একাধিক ডিজিটাল হাজিরা মেশিন বসানো হয়েছে। নিয়মিত আইনজীবীদের বাৎসরিক উপস্থিতি গণনার জন্যই এ পদ্ধতি চালু করা হয়েছে। আরও জানা যায়- দৈনিক দুই বার ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিতে হবে অর্থাৎ আদালত অঙ্গনে প্রবেশ করে একবার এবং আদালত প্রাঙ্গণ থেকে বাহির হওয়ার সময় আরেকবার। তাই জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী গতকাল ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলবেলা রেজিষ্ট্রেশন করিয়া ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ এডভোকেট তাপস চন্দ্র সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর