• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুর পৌরসভার কিশোরীদের জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত-২০২৩

Dev Farhad / ৩৪৬৭ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুর পৌরসভার কিশোরীদের জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত-২০২৩

মোঃ বিলাত আলী
বিশেষ প্রতিনিধি

কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করি, সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি” এই শ্লোগান কে সামনে রেখে “ স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা ” কিশোরী দলের আয়োজনে- জামালপুর পৌরসভার এর রশিদপুর গ্রামে কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায়, লিড এনজিও এফপিএবি এবং ইউএনএফপিএ এর অর্থায়নে
(Accelerating Action to And Child Marriage)
বাল্যবিবাহ এবং ত্বরান্বিত পদক্ষেপ জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন-
সাজেদা পারভীন ঝিনুক, নির্বাহী পরিচালক, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা, জামালপুর।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন- মোঃ আসাদুজ্জামান, জেলা কর্মকর্তা, এফপিএবি, জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ খোরশেদ আলম, মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা, রাশিদা ফারুকী, নির্বাহী পরিচালক, অগ্রগামী দুস্ত মহিলা সংস্থা, মোঃ শাহিনুর রহমান, কাউন্সিলর ১০ নং ওয়ার্ড জামালপুর পৌরসভা, নাছরিন আক্তার, কাউন্সিলর জামালপুর পৌরসভা, শামীমা খান, নির্বাহী পরিচালক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, জামালপুর, ফাতেমা নার্গিস, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, গণ চেতনা, দেওয়ানগন্জ, মোঃ জাহিদুল ইসলাম গান্ধী, শিল্প বিষয়ক সম্পাদক ও গণমাধ্যম কর্মী, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব, জামালপুর জেলা শাখা প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার সহকারী পরিচালক, মাহবুবুর রহমান সহ কিশোরী দলের কিশোরীদের অভিভাবকগণ ছিলেন।

“কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে” এই জরিপ কার্যক্রমটি জামালপুর পৌরসভা এর ১০ ও ১১ নং ওয়ার্ডের বাগেরহাটা, বটতল ও রশিদপুর এই ০৩ টি গ্রামে পরিচালিত হয়েছে।

জরিপ কার্যক্রমের ফলাফল- বয়স ভিত্তিক অংশগ্রহণকারী কিশোরীর সংখ্যাঃ- সর্ব মোট ৬০ জন। ১৪ বছরের ০৬ জন, ১৫ বছরের ২৪ জন, ১৬ বছরের ১৫ জন, ১৭ বছরের ১২ জন, ১৮ বছরের ০৩ জন।

উক্ত সভায় প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান, জেলা কর্মকর্তা, এফপিএবি, জামালপুর তার মূল্যবান বক্তব্যে উপস্থিত সকল কিশোরীদের সহযোগিতা করার জন্য সম্মানিত সুধীজনদের অনুরোধ করেন।

বিশেষ অতিথি মোঃ শাহিনুর রহমান বলেন যে কিশোরী অভিভাবক তার সাথে প্রয়োজনে যখন তখন তার সাথে সবাই কে যোগাযোগ করতে বলেন যদি তোমাদের স্কুলে যাতায়াত বা পথচলায় শহরের যেকোনো প্রান্তে যদি কখনো ইভটিজিং, যৌন হয়রানি অথবা বখাটেদের উৎপাতের শিকার হও, সেই মুহূর্তে আমাদের পৌরসভার কাউন্সিলরদের জানালে আমি নিজে সেখানকার স্হানীয় জনপ্রতিনিধি অথবা প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এর সুষ্ঠু বিচারের ব্যবস্হা করবো সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ।

সভাপতি সাহেবের বক্তব্যে
সাজেদা পারভীন ঝিনুক বলেন- আমাদের কিশোরীদের নিরাপত্তার জন্য আমাদের সকল অভিভাবকদের আরো সচেতন হতে হবে উপস্থিত সকল কিশোরীদের অভিভাবক সহ সম্মানিত সুধীগনদের কে আন্তরিক ধন্যবাদ দিয়ে অদ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর