• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

জামালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Dev Farhad / ৩০৮ Time View
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে দুই মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম মো. আজিম মিয়া (৪৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের কাউসার আলীর ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহের রানা জানান, দুটি সিআর মামলায় চার বছরের সিআর সাজাপ্রাপ্ত ও ১৪ লাখ টাকা আর্থিক জরিমানার আসামি আজিম মিয়া দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর নির্দেশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আজিম মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০সেপ্টেম্বর) দুপুরে আজিম মিয়াকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর