• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার ৯ আসামি রিমান্ডে

Dev Farhad / ৬৯৪৫ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার ৯ আসামি রিমান্ডে
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার গ্রেপ্তারকৃত ১৩ আসামির মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৮জুন) দুপুর সাড়ে ১২টা দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তানভীর আহমেদ ৯জনের রিমান্ড মঞ্জুর করেন।
৯জনকে গতকাল শনিবার বিকেলে আদালতে তোলা হয়েছিল। আজ রোববার তাদের শুনানি হয়।
এতে সুমন (৪৩), মিলন (২৫), তোফাজ্জল (৪০) ও আইনাল হক (৫৫) এই ৪ জনকে ৪ দিন করে এবং কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), শহিদ (৪০), মকবুল (৪০), ওহিজ্জামানে (৩০) ৫ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন। তিনি ৫ জন আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং ৪ জনকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন। এদিকে প্রধান আসামি চেয়ারম্যান বাবুসহ ৪ আসামিকে আজ আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন দূর্বৃত্তরা নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  সাংবাদিক নাদিমের মৃত্যু হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর