• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে সাংবাদিক নাদিমের দাফন সম্পন্ন 

Dev Farhad / ৮১৩১ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে সাংবাদিক নাদিমের দাফন সম্পন্ন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত ৭১ টিভি ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় বকশিগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়ায় তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে জিগাতলা মাঠে অনুষ্ঠিত হয় তাঁর জানাজার দ্বিতীয় নামাজ। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি ওই উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বকশিগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক নাদিমের প্রথম জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জামালপুর  প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল-আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়েম, বকশিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুম্মান, বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, নিহত নাদিমের বড় ছেলে রিফাত প্রমুখ।
উল্লেখ্য গত বুধবার রাত ১০টায় বাড়ি ফেরার পথে স্থানীয় পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। উপর্যুপরি নির্যাতন করে অন্ধকারে ফেলে রাখা হয় তাঁকে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরের দিন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাংবাদিক নাদিমের ওপর হামলার সঙ্গে জড়িত থাকায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা যাবে না।
জানাজায় বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নজন শেয়ার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর