• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে যুবলীগের উদ্যােগে জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৬৬৬৯ Time View
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে যুবলীগের উদ্যােগে জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
২০০৫ সালের ১৭আগস্ট, তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জামালপুরে জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী সভা করেছে জেলা যুবলীগ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, আ ব ম জাফর ইকবাল জাফু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭আগস্ট, তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায়। সেই একাত্তরের পরাজিত শক্তিরা আজ দেশে-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, যাতে সরকার গঠন করতে পারে, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর