• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

Dev Farhad / ৪০৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে  বিএনপির দলীয় কার্যালয়ে সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি।
বুধবার (১৯জুলাই) রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় অতিক্রম করার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি দলীয় সংগঠনের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ খুবই নেক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা।
এ সময় বক্তরা আরও বলেন, বোমা মেরে বিএনপির একদফা আন্দোলন থেকে সরানো যাবে না। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। সরকার পতনের আন্দোলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, আমাদের কোন কর্মী এ ধরনের কাজ করেনি এবং করতে পারেনা। আমাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি যখন মহিলা কলেজের দিকে যায়, তখন বিএনপির নেতাকর্মীরা তাঁদের অফিসের সামনে নিজেরাই ককটেল ফাটিয়ে অজুহাত তৈরী করে প্রতিবাদ সমাবেশ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিএনপিকে অপরাজনীতি থেকে সরে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর