• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

জামালপুরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু আহত-২ 

Dev Farhad / ৮৮২৪ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু আহত-২
জামালপুর সংবাদদাতা।
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় বজ্রপাতে এক ড্রেজার শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।
এসময় ফয়সাল (২৫) এবং রুহুল আমিন (৪৭) আহত হয়। নিহত ড্রেজার শ্রমিক জহুরুল ইসলাম (৩১) টাংগাইল জেলার ঝাওয়াইল গোপালপুরের সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
রোববার (২১মে) বিকেলে মাদারগঞ্জ  উপজেলার হাওয়ায় রোড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যেই ড্রেজার মেশিন দিয়ে খরকা নদী থেকে মাটি উত্তোলনের কাজ করছিলেন জহুরুল ইসলাম (৩১) ফয়সাল (২৫) এবং রুহুল আমিন (৪৭)। এসময় বজ্রপাতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জহুরুল ইসলাম (৩১) কে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমুল বলেন, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর