• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত 

Dev Farhad / ৩৪৮৯ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

 

জামালপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত
মো. আলমগীর, জামালপুর।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮আগস্ট) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মহিলা আ. লীগ ও পৌর মহিলা আ. লীগের নেতৃবৃন্দ।
বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা লীগ ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনা’র সভাপতিত্বে ও পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবির, শেলিনা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক নাহিদ নুর আলম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা ফেরদৌসী সম্পা, জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি প্রমুখ।
বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা মহিলা আওয়ামী লীগ ও পৌর মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর