• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

Dev Farhad / ৫৬৮৯০ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে পুকুরের পানিতে ডুবে শুকরিয়া ও আতিয়া নামে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স ৭বছর।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুকরিয়া ওই এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে এবং আতিয়া এরশাদ হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, শুকরিয়া ও আতিয়া পুকুরের পাশে খেলছিল। তারা চাচাতো বোন। খেলার এক ফাঁকে তারা পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌমিত্র কুমার বণিক জানান, দুপুর দেড়টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়। তারা দুজনই মৃত ছিল।
তথ্য নিশ্চিত করে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আয়ূব আলী খান জানান, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর