• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

Dev Farhad / ৮৮৩৬ Time View
Update : শনিবার, ১০ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি।
জামালপুরের মেলান্দহে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার দুরমুঠ  ইউনিয়নের পুর্ব রুকনাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশু ওই উপজেলার পুর্ব রুকনাই গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে বাড়ির সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ওই শিশু। শিশুটিকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে নিথর অবস্থায় উদ্ধার করে।
পরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেঁজুতি সারা জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর