• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে নানাকর্মসূচী মধ্যে দিয়ে এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

Dev Farhad / ৯৮১৫ Time View
Update : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

(আপডেট নিউজ)
জামালপুরে নানাকর্মসূচী মধ্যে দিয়ে এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত
মো. আলমগীর, জামালপুর।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪জুলাই) দিনব্যাপী জামালপুর পৌরসভা, সদর উপজেলাসহ জেলায় ৪৩টি স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর সামসুল আলম লিপটন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক,  সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম জিল্লুর রহমান, জামালপুর শহর জাতীয় যুব সংহতি আহবায়ক মো. মোশাররফ হোসেন ও সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন প্রমুখ। দুপুর ২টার দিকে জামালপুর শহরের সকাল বাজার এলাকায় ৩ ও ৪ নং ওয়ার্ডে, জামালপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজি খোকন আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
অপরদিকে মেলান্দহ উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থতম মৃত্যু বার্ষিকতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় পার্টি মেলান্দহ উপজেলা শাখার আহবায়ক মীর সামসুল আলম লিপটন, সদস্য সচিব ফজলুল হক ফজল, যুগ্ম-আহবায়ক মন্জুরুল হক, জাকিউল ইসলাম কহিনুর, জাতীয় পার্টি মেলান্দহ পৌর শাখার সভাপতি মোজাম্মেল হক মন্জু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জামালপুর জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর