• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে নাদিম হত্যাকাণ্ডের মূলহোতা বাবু চেয়ারম্যান ৫দিনের রিমান্ডে (আপডেট নিউজ) 

Dev Farhad / ৫৬৭১ Time View
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

(আপডেট নিউজ)
জামালপুরে নাদিম হত্যাকাণ্ডের মূলহোতা বাবু চেয়ারম্যান ৫দিনের রিমান্ডে
মো. আলমগীর, জামালপুর।
বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাবু চেয়ারম্যানের সঙ্গে আদালতে তোলা অন্য তিন আসামির মধ্যে দুই আসামিকে ৪ দিন ও এক আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রবিবার (১৮ জুন) বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ বিভিন্ন মেয়াদে এ রিমান্ড মঞ্জুর করেন।
বকশীগঞ্জ উপজেলার কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম ও একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনিরকে ৪ দিনের এবং আসামি জাকিরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা আদালতে সোপর্দ করা বাবু চেয়ারম্যানসহ চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিভিন্ন মেয়াদে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ থেকেই এ রিমান্ড শুরু হবে বলেও জানান তিনি।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রত্যেকেরই ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে সকালে একই আদালতে ৯আসামির মধ্যে ৪জনের ৪দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তারা হলেন, বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার মো. আনার আলীর ছেলে মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. মিলন (২৫), নামাপাড়া এলাকার মৃত জহিরুল হকের ছেলে মো. তোফাজ্জল (৪০) ও একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. আইনাল হক (৫৫)।
এছাড়া যে ৫ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন, বালুগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো. ফজলু মিয়া (৩৫) ও মো. শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল (৩৫), সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো. আ. করিমের ছেলে মো. ওহিদুজ্জামান (৩০)।
এদিকে, গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নামোল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।
প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান নাদিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর