• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবলীগের মশারী বিতরণ 

Dev Farhad / ৭২৪০ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবলীগের মশারী বিতরণ
মো. আলমগীর, জামালপুর।
ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জামালপুরে সরকারি শিশু পরিবারের মাঝে মশারী বিতরণ করেছে জেলা যুবলীগ।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে এ মশারী বিতরণ করা হয়।
শিশুদের মাঝে মশারী বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সহ-সভাপতি রিপন দাম, মামুনুর রশীদ শিল্পী, মোস্তাফিজুর রহমান সুমন, আনোয়ার হোসেন টুরু, যুগ্ম-সাধারন সম্পাদক মারুফুর রহমান সুমন, মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, রাশেদুল হক শোভন, শাহাবীর ইসলাম দোলন, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক সুকান্ত কর্মকার, ত্রাণ সম্পাদক খোশবু আলম পরান, ক্রীড়া সম্পাদক আকবর আলী, শিল্প ও বানিজ্য সম্পাদক উত্তম কর্মকার, সহ-সম্পাদক বাবু মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মানিক সোম, সদস্য শিপলু, আব্দুর রহমান রাজু, সোলাই জাহান সোহাগ সহ জেলা যুবলীগ, পৌর ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ বলেন, সারাদেশে যে হারে ডেঙ্গুর উপদ্রব বেড়েই চলেছে, তা প্রতিরোধ করতে হবে। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে নিজ নিজ দ্বায়িত্ব থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনা পরিস্কার,পরিচ্ছন্ন রাখা সহ ডেঙ্গু মশার কামড় থেকে বাঁচতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর