• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে ডিস বিল নিয়ে মারধরে নিহত-১

Dev Farhad / ৭৫৭০ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে ডিস বিল নিয়ে মারধরে নিহত-১
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে ডিস লাইনের বিল নিয়ে ডিস কর্মচারীর মারধরে হাফিজুর রহমান (৩২) নামে এক মাইক্রোবাসের ড্রাইভার নিহত হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন সৌরভ (২৫) নামে অভিযুক্ত ওই ডিস কর্মচারী। তবে তাঁকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর পৌর শহরের রামনগর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক। অভিযুক্ত সৌরভ একই এলাকার শহিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে হাফিজুরের কাছে ডিস লাইনের বিল আনতে যান সৌরভ। হাফিজুর তাঁকে ৫শ টাকা দিয়ে একশ টাকা রাখতে বলেন। সৌরভ দুইশ টাকা রেখে তিনশ টাকা হাফিজুরের মেয়ের কাছে পাঠিয়ে দেন। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৌরভ রেগে হাফিজুরকে বেদম মারধর করেন। আহত হাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজুরের স্ত্রী কল্পনা বেগম জানান, সকালে রামনগর গ্রামের ডিস কর্মচারী সৌরভ বিল নেয়ার জন্য বাড়িতে আসেন। আমার স্বামী  তাঁকে পাঁচশ টাকার নোট দিলে সৌরভ দুইশ টাকা নিয়ে চলে যান। একশ টাকা বকেয়া থাকলেও দুইশ টাকা নেয়ায় বাকি ১শ টাকা সৌরভের কাছে ফেরত আনতে যান। এ নিয়ে পথের মধ্যে তাঁদের দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডিস কর্মচারী সৌরভের এলোপাতাড়ি মারধরে হাফিজুর মাটিতে লুটিয়ে পড়েন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত সৌরভকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর