• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন 

Dev Farhad / ৮৭০৩ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে পৌরসভাসহ সদর উপজেলার দুইটি ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২জুলাই) সকাল ১১টায় পৌরসভার শেখেরভিটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এ উপলক্ষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোক্তার হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. শফি আফজালুল আলম, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক জীবন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে সারাদেশ ব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী ভর্তুকি মূল্যে এ পণ্য কিনতে পারবেন। এর ধারাবাহিকতায় জামালপুরে ১১নং ওয়ার্ডে ১ হাজার সুবিধাভোগীর মধ্যে এ টিসিবির পণ্য বিক্রি করা হবে।
জানা গেছে, জামালপুর পৌরসভার ৩, ৫ ও ১১ নং ওয়ার্ডসহ সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড, বাঁশচড়া ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে এ পণ্য বিক্রি করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে মোট ৮হাজার ৫শ ১৭জন কার্ডধারী ভোক্তারা পাবেন টিসিবির এই পণ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর