• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৩২৪৪ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২সেপ্টেম্বর) রাতে রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম সরোয়ার হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, অন্যতম সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, এম খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আনিছুর রহমান, সদস্য কামাল হোসেন তালুকদার, রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, রশিদপুর ইউনিয়নে ৮ টি কেন্দ্র রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দ্র কমিটি করতে হবে। এমন লোকদের কেন্দ্র কমিটির আহবায়ক করতে হবে, কেন্দ্রে যাতে তাহার গ্রহণ যোগ্যতা বেশি থাকে। আওয়ামী লীগকে সমর্থন করে এমন লোকদের ভোট কেন্দ্রে উপস্থিত থাকার চেস্টা করতে হবে। তা হলেই নৌকাকে বিজয়ী করা সম্ভব বলে মনে করেন নেতৃবৃন্দ। তাই নিজেদের মধ্যে সকল বেঁধা-বেদ ভুলে, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর