• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৭০৭৩ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিমামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুর
স্থানীয় পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিকে শক্তিশালীকরণ ও আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬জুলাই) দুপুরে সদর উপজেলার সভা কক্ষে জামালপুর সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. এহ্সানুল হক।
জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান আন্জুমনোয়ারা বেগম হেনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সদর থানার কর্মকর্তা এস আই মনিরুল ইসলাম, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, শরিফপুর ইউপি সচিব মো. রফিকুল ইসলাম তালুকদার, লক্ষিরচর ইউপি সদস্য লিলি আক্তার, আসক জেলা কমিটির সভাপতি জাকির হোসেন খান, সহ-সভাপতি আইনজীবী বিপ্লব দে, সহকারী পরিচালক কাউছার আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ তাঁর বক্তব্যে বলেন, আমরা জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বেতন ভোগ করি। অথচ অসহায়, নির্যাতিত, বিচারপ্রার্থী দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে অনিহা দেখাই। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি থাকলেও নিয়মিত মিটিং হয় না। দরিদ্র মানুষের আইনগত সেবা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি কমিটির মিটিং নিয়মিত করে প্রতি তিনমাস পর পর জেলা লিগ্যাল এইড কমিটির কাছে প্রতিবেদন জমা দেয়ার আহ্বান জানান। সরকারি অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করাও সংশ্লিষ্টদের দায়িত্ব। জেলা ও দায়রা জজ মহোদয় প্রতিমাসে উপজেলা পর্যায়ে একবার হলেও উপজেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ, সাংবাদিক সহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর