• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে অপহরণ মামলায় ইউপি সদস্য রীনা গ্রেফতার

Dev Farhad / ৬০৬৩ Time View
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে অপহরণ মামলায় ইউপি সদস্য রীনা গ্রেফতার
 মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে অপহরণ মামলায় সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রীনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) রাতে হাজীপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সরিষাবাড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (১১জুলাই) সকালে ওই ইউপি সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুন সরিষাবাড়ী উপজেলার কাশারিপাড়া এলাকার মো.শরাফত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বড় মেয়ের শাশুড়ি মারা যান। পরিবারের সবাই যখন লাশ দাফনে ব্যস্ত তখন আবু বক্করের ১৩ বয়সী মেয়েকে মহিষাবাদুরিয়া এলাকার রায়হান শেখের ছেলে মো. পিয়াস (২৫) সহ মামলার অন্যান্য আসামিদের সহযোগিতায় অপহরণ করা হয়।
এ ঘটনায় ১৬ জুন অপহৃত মেয়ের বাবা মো. আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় সরিষাবাড়ী উপজেলার মহিষাবাদুরিয়া এলাকার রায়হান শেখের ছেলে মো. পিয়াস জামালপুর সদর উপজেলার আরংহাটি গ্রামের আ. জলিলের স্ত্রী রীনা বেগম, রায়হান শেখের ছেলে বোরহান, মরহুম আবুল শেখের ছেলে রায়হান শেখ ও তাঁর স্ত্রী পারুল বেগমসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অপহরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মহিলা মেম্বার রীনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর