• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহে মাদ্রাসা শিক্ষক কর্তৃক আট বছরের শিশু ধর্ষণ-

Dev Farhad / ১৩৯ Time View
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরের মেলান্দহে মাদ্রাসা শিক্ষক কর্তৃক আট বছরের শিশু ধর্ষণ-

মোঃ বিলাত আলী,
জামালপুর বিশেষ প্রতিনিধি।

জামালপুরের মেলান্দহে ৮ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে।

বুধবার (১০ মে ২০২৩ ইং তারিখ) বিকেলে উপজেলার কোনামালঞ্চ মসজিদে ধর্ষক শরিফুল (৩৮) এর থাকার ঘরে এ ঘটনা ঘটে। শিশুটির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মুমূর্ষ অবস্থায় তাকে জামালপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। এখবর লেখা পর্যন্ত মামলা দায়ের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন পুলিশ।
স্থানীয়রা জানান, ধর্ষনের শিকার শিশুটি বুধবার বিকেল ৪ টার দিকে কোনামালঞ্চ সান্নাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে পরিবার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভার্তি করে তার পরিবার। সেখানে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরেও অবস্থা অবনতি হলে বুধবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ধর্ষক শরিফূল কোনামালঞ্চ কুরআন ও সান্নাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার পারপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে ও মামলা দায়ের প্রস্ততি চলছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর