• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন’২০২৪

Riaz Uddin Rana / ৭১ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

মোঃ ইকরামুল হকঃ গতকাল ২০ এপ্রিল ২৪ ইং রোশ শনিবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রধান কার্যালয় সেগুন বাগিচায় অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের নেতা কর্মী ও সাধারণ কর্মচারীরা এ সম্মেলনে অংশগৃহণ করে সম্মেলনকে স্বার্থক ও সাফল্য মন্ডিত করেন। কর্মচারী ইউনিয়নের প্রায় চারশতাধিক ভোটারের উপস্থিতিতে সম্মেলনটি সফল হয়। এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এর মান্যবর চেয়ারম্যান জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে অত্র প্রতিষ্ঠানের সকল উচ্চ পদস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন সিবিএ দেশের শ্রম অধিদপ্তর ট্রেড ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের বি-১৬৯০ এর অন্তর্ভূক্ত একটি পেশজীবি সংগঠন। গেল কয়েক বছর যাবত এ প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়নের বিশেষ করে শ্রম অধিদপ্তরের নিয়ম মাফিক সাংগঠনিক কার্যাদি পুরোপুরী সম্পাদন করতে পারিনি বিধায় শ্রম অধিদপ্তর থেকে প্রায় বিলুপ্ত কর্মচারী ইউনিয়নকে রক্ষা করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নেতা জনাব দোহা ও মোস্তফা কামাল শাহীন। যাদের অক্লান্ত পরিশ্রম করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারীদের ন্যায্য দাবী ও দাওয়া আদায়ের জন্য কর্মচারী ইউনিয়নের সকল নিয়ম রক্ষা করে শ্রম অধিদপ্তরের নিয়ম মোতাবেক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নকে একটি সাবলিল পর্যায়ে নিয়ে আসেন। এবং ব্যাপক ভিত্তিক সম্মেলণ ও সাধারণ সভা আয়োজনের মাধ্যমে কর্মচারীদের মধ্যে নতুন উদ্যোগ উদ্দীপনা নিয়ে আগামী দিনে কর্মচারী ইউনিয়নকে সার্বজনীন পেশাজীবী সংগঠনে পরিণত করার আশ্বাস পান। বিশেষ করে শ্রম অধিদপ্তর থেকে আগত উপ পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দুই তৃতীয়াংশ কর্মচারী/ ভোটারদের স্বাক্ষর নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করার সকল প্রক্রিয়া সম্পাদন করেন। আগামী কিছুদিনের মধ্যে শ্রম অধিদপ্তরের পরিচালকবৃন্দের তত্ত্বাবধানে গঠিত নির্বাচন কমিশন কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচন প্রক্রিয়া সম্পাদন করা হবে। এতে সাধারণ কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার একটা বিশেষ দিক দেখা যায়। আসছে নির্বাচনে দোহা- শাহিন পরিষদকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর