• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনায় হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

Dev Farhad / ১৫০০ Time View
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

খুলনা প্রতিনিধি/ রুপসা, তেরখাদা ও দিঘলিয়ায় বাস্তবায়ন হতে যাচ্ছে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’। সুস্থ দেহ, সুন্দর মন রক্ষার্থে খেলাধুলার প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য প্রয়োজন খেলার মাঠ। কিন্তু দিন দিন কমে যাচ্ছে সেই খেলার মাঠ। খুলনা জেলার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা ফুটবল খেলার জন্য একটি ঐতিহ্য বাহী উপজেলা। এই উপজেলার খেলোয়াড়গন ইতিপূর্বে জেলা ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছে। এই উপজেলায় কয়েকটি বড় খেলার মাঠ থাকলেও জেলা পর্যায়ের খেলার ভেন্যু এখানে পড়ে না তার একটায় কারন এখানে কোনো মাঠেই দর্শক সমাগম করার জায়গা নেই। ফলে এলাকার জনগন ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতী ফুটবলার খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর কাছে স্টেডিয়ামের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি তাদেরকে স্টেডিয়াম করে দেয়ার বিষয় আশ্বাস প্রদান করেন।

এর পরিপ্রেক্ষিতে সালাম মূর্শেদী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাধ্যমে একনেকে উত্থাপন করা হয়। যার ফলে গত ১৫ ই জুন একনেক সভায় তিন উপজেলার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর অনুমোদন হয়।

তারই ধারাবাহিকতায় তিন উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর জায়গা নির্ধারনসহ টেন্ডার সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্মাণ কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর