• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

“কুমিল্লায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মরদেহ ভাসল গোমতী নদীতে”

Dev Farhad / ২১৮ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সাইফুল ইসলাম ফয়সাল:
কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে এক ব্যক্তির মরদেহ।
গোমতীর টিক্কারচর এলাকায় শুক্রবার দুপুর দুইটার দিকে শাহ আলম মিয়া নামের ওই ব্যক্তির মরদেহ ভেসে ওঠে।
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক।
মৃত শাহ আলমের বাড়ী আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। তিনি অটোরিকশা চালাতেন।
তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোমতীতে মাছ ধরতে যান শাহ আলম। এর পর আর বাড়ি ফেরেননি। তাকে খোঁজাখুজি করে না পেয়ে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ জানান স্বজনরা।
স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিয়ে। পুলিশ ও স্বজনরা গিয়ে মরদেহটি শাহ আলমের বলে শনাক্ত করে।
ওসি আনোয়ারুল জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর