• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

Riaz Uddin Rana / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর রসুলপুর স্টেশন এর কাছে ট্রেনে কাটা পড়ে মীম আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মুখী চট্টগ্রাম এক্সপ্রেস এর নিচে কাটা পড়ে মারা যায় সেই শিক্ষার্থী। নিহত মীম রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘন্টা মহানগর প্রভাতেই ট্রেন আটকে রাখে রসুলপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে নয়টায় স্কুলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে পর্যটন এক্সপ্রেস ট্রেন দেখে পাশের রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়ে মিম। এর সাথে সাথেই ঢাকা-মুখী চট্টলা এক্সপ্রেস এর ট্রেনটি এসে অপর লাইনে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, রসুলপুর রেলস্টেশনের পাশে লেভেল ক্রসিং টিতে নিরাপত্তা গেইট কিংবা কোন বেরিয়ার দেয়া নেই। যে কারণে প্রতিদিনই কোন না কোন যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হয়। এছাড়া রেল লাইনের এক পাশে স্কুল থাকায় প্রতিনিয়ত লেভেল ক্রসিং দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত। নিরাপত্তা বেস্ট ফ্রেন্ড না থাকাই শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হত।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহানগর প্রভাতী ট্রেন দাঁড় করিয়ে রাখে। পরে প্রশাসনের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রেনে কাটা পড়েই মিমের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর