• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কান্দির পাড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

News Room / ৬৭ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ওমর ফারুক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দলের মনোনীত কুমিল্লা-৯ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল কালামের পক্ষে কান্দির পাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতারা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও দলের ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরেন।

গণসংযোগে নেতৃত্ব দেন বিএনপি নেতা মো. মোরশেদ আলম মেম্বার,৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর আলম। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক ওমর ফারুক, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী নোয়াব এবং সেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি আবুল খায়েরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “ধানের শীষকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধ। বিএনপি ক্ষমতায় এলে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
গণসংযোগ চলাকালে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর