• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইসলামপুরে মানসিক রোগীর জমি লিখে নিয়েছে প্রতারক মজনু

Dev Farhad / ১০১৩১ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

ইসলামপুরে মানসিক রোগীর জমি লিখে নিয়েছে প্রতারক মজনু

জামালপুর থেকে ঃ  মোঃ খোরশেদ আলম চিশতী মেলান্দহ জামালপুর থেকে বস্ দয়া করে একটু দেখবেন

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ১২ নং চর গোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পিরিজপুর গ্রামের বাসিন্দা মানসিক রোগী আব্দুর রাজ্জাক ওরফে আজাদ এর ১৪শতাংশ জমি একই এলাকার প্রতারক মজিবর আকন্দ গেদা ও তার ছেলে মজনু, মানসিক রোগী আব্দুর রাজ্জাককে প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে,গত জৈষ্ঠ মাসে ইসলামপুর সাব রেজিস্ট্রী অফিসের নিয়ে গিয়ে তাহার টিপসহি নিয়ে প্রতারক মজিবর আকন্দ গেদা ও মজনু দুজন মিলে তাদের নিজ নামে ১৪ শতাংশ ভুমি লিখে নেয়।আব্দুর রাজ্জাক ওরফে আজাদকে একশত টাকা গাড়ি ভাড়া দিয়ে তাহার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। উক্ত ঘটনা কিছুদিন অতিবাহিত হওয়ার পর এলাকায় জানা জানি হলে মানসিক রোগী আজাদ ও তার পরিবার হাউমাউ করে কেদে উঠে। আজাদ কোন উপায় না পেয়ে এলাকার সুধী ব্যক্তিবর্গ গণমান্য ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সকলের কাছে আজাদের পরিবার বিচার দাবি করেন। উক্ত বিষয়ে ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাকের সাথে কথা বললে তিনি প্রতারকদের বিরুদ্ধে ন্যায়বিচার সহ জমি উদ্ধারের দাবি জানান। এ বিষয়কে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশক বিষয়ক সম্পাদক কালু বাঘার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতারক বাবা ছেলে মিলে মানসিক রোগী আব্দুর রাজ্জাক ওরফে আজাদের নিকট থেকে অন্যায় ভাবে ১৪ শতাংশ জমি লিখে নিয়েছে বলে তিনি জানতে পারেন এবং দুঃখ প্রকাশ করেন । শুধু তাই নয় প্রতারক গেদা ও মজনুর সাথে ভুক্তভোগেীর পরিবার উক্ত বিষয়ে কথা বললে উল্টো ভয়-ভীতিসহ প্রাণনাসের হুমকি দেয় প্রতারক মজনু । এ ব্যাপারে গেদা ও মজনু সাথে গণমাধ্যম কর্মী যোগাযোগ করার চেষ্টা করলে তারা মুখ খুলতে রাজি নন। বর্তমানে উক্ত বিষয়কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর