আমি মন থেকে ঢাকা ১৮ আসনের মানুষকে ভালো বাসি বলে তাদের পাশে থাকতে চাই – দয়াল কুমার বড়ুয়া : এসএম আজিজুল হাকিম শিমুল: বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আদিপ গ্রুপের চেয়ারম্যান বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টি বোর্ডের সাবেক ট্রাস্টি সুশিক্ষায় শিক্ষিত সুশীল সমাজের আইকন বিশিষ্ট শিল্পপতি একজন মানবিক মানুষ ঢাকা ১৮ আসনের জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী দয়াল কুমার বড়ুয়া বলেন জনগণের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করলে, ভালোবাসলে, আপনাদের কাছে আসার সুযোগ করে দিলে আমি সবসময়ই আপনাদের কল্যাণে কাজ করে যাবো। শুক্রবার রাজধানীর উত্তরখানে জাতীয় নির্বাচন নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় ও আলোচনা সভায় দয়াল কুমার বড়ুয়া একথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দয়াল কুমার বড়ুয়া বলেন, ঢাকা উত্তর সিটিতে উত্তরখান একটি অবহেলিত এলাকা। বতর্মানে সারা বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও উত্তরখানে সেই তুলনায় কোনো উন্নয়ন হয়নি। এই এলাকার জনগণ নানা সমস্যায় ভুগছেন। বিগত দিনে এই এলাকার উন্নয়ন নিয়ে কেউ ভাবেনি। তাই এখানকার জনগণ অবহেলিত রয়ে গেছেন। আমি কথা দিলাম, আপনারা আমাকে কাজ করার সুযোগ দিলে আমি আপনাদের পাশে থাকবো। তিনি বলেন উত্তরখানের সমস্যা নির্ণয় করে আমি সাধানের জন্য কাজ করবো। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি আপনাদের ডাকে সাড়া দেবো। সবশেষে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে নির্বাচন করতে চাই। এক্ষেত্রে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের সমর্থন থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করতে চাই। পাশে থাকতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাফিজ মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী সাইফুল ইসলাম রতন। আরো স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
