প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)
কুমিল্লার বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মাধ্যমে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত বৃহস্প্রতিবার ভোর ৫টা ৫২ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনত ও জাতীয় ২০২৬ এর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, বরুড়া পৌরসভা, বরুড়া শহিদ স্মৃতি সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

অপর দিকে সকাল সাড়ে ৮টায় উপজেলার বটতলী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, গার্লস গাইড, কাব দল, পুলিশ, আনসার ও ভিডিপি অংশগ্রহনে সমাবেশ, মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে পদর্শনী অনুষ্ঠিত হয়।
শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অংশগ্রহনকারীদের পুরুষ্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারদেরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে জাতীয় শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম উপজেলা সুধীজন একাদশ দলের মধ্যকার প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উক্ত খেলায় বিজয়ী দল ও বিজিত দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বহিী অফিসার আসাদুজ্জামান রনি।